দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তান সুপার লিগে বিরতির মধ্যে দেশে ফিরে গিয়ে বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সিডনিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে।
আইন অনুযায়ী এ ধরনের অপরাধে বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল বা কারাদণ্ড হতে পারে।
এই ঘটনার পর পাকিস্তান সুপার লিগে তার ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তার নেতৃত্বে করাচি কিংস এখন পর্যন্ত টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
এমএস/